নির্মাণ শিল্পে এএসি ব্লকের ব্যবহার ছড়িয়ে দিতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১০:১৮ পিএম

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, নির্মাণ শিল্পে অটোক্লেভ ওরিয়েটেড কনক্রিট ব্ল­কের (এএসি) ব্যবহার সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। 

বৃহস্পতিবার রাজধানীর দারুসসালামে অবস্থিত হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ৫৫ হাজার বর্গমাইলের এ দেশের লোকসংখ্যা প্রায় ১৬ কোটি। দেশের বেশিরভাগ মানুষ জীবিকার জন্য এখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। দেশের নির্মাণশিল্পে যে পোড়ামাটির ইট ব্যবহার হয় তা কৃষিজমির উর্বর মাটি ব্যবহার করে তৈরি হয়। এভাবে চলতে থাকলে কৃষিকাজে এর নেতিবাচক প্রভাব পড়বে এবং দেশের খাদ্য নিরাপত্তা বড় ধরনের হুমকির সম্মুখীন হবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষিকে রক্ষা করতে হবে। কৃষিকাজ নির্বিঘ্ন রাখতে কৃষিজমি ও কৃষিতে ব্যবহৃত উর্বর মাটি রক্ষা করতে হবে। এ কারণে পোড়ামাটির তৈরি ইটের বিকল্প সিমেন্ট ও বালির তৈরি অটোক্লেভ এরিয়েটেড কনক্রিট ব­কের (এএসি ব­ক) ব্যবহার সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। এ জন্য সরকারি বেসরকারি সব স্থাপনা নির্মাণে এই ব্ল­ক জনপ্রিয় করে তুলতে হবে।

পরিদর্শনকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং স্থায়ী কমিটির সদস্য নারায়ণ চন্দ্র চন্দ উপস্থিত ছিলেন। 

অতিথিরা প্রতিষ্ঠানের নির্মাণাধীন অটোক্লেভ ওরিয়েটেড কনক্রিট ব্ল­ক তৈরির প্ল্যান্ট দেখেন এবং এই প্ল্যান্টের বিভিন্ন কারিগরী বিষয়াদী সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত