ক্যাম্পাসগুলো ডেঞ্জার জোনে পরিণত হচ্ছে : রিজভী

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ০১:৪১ এএম

বিশ্ববিদ্যালয়-কলেজ ক্যাম্পাসগুলোকে ছাত্রলীগ-যুবলীগ শিক্ষার্থীদের জন্য ‘ডেঞ্জার জোনে’ পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘অভিভাবকরা এখন শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের মেয়েদের পাঠাতে ভয় পাচ্ছেন।’

গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারের সদস্যদের ব্যঙ্গ করে নাটক প্রচারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ দাবি করে বলেন, সারা দেশে ছাত্রলীগ-যুবলীগ যা ইচ্ছা তাই করছে। এই ছাত্রলীগ গত বুধবার ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদের মিছিলে হামলা করেছে। অতীতের মতো আবারও প্রমাণ হয়েছে, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা লাঠিপেটার গণতন্ত্রে বিশ্বাস করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত