এমসি কলেজে দল বেঁধে ধর্ষণ

সন্ধ্যার পর শাবিপ্রবিতে প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ০১:৪৩ এএম

করোনাভাইরাসের সংক্রমণ রোধ এবং সম্প্রতি এমসি কলেজে দল বেঁধে ধর্ষণের ঘটনা বিবেচনা করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উক্ত সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং কোনো বহিরাগত বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না।

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের যাতায়াত নেই ক্যাম্পাসে। তবে অনেকে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসেন এখানে। সম্প্রতি এমসি কলেজের গণধর্ষণ এবং করোনা পরিস্থিতি বিবেচনা করে সন্ধ্যার পর ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে করোনা শনাক্তকরণ ল্যাবের জন্য এ নিয়ম প্রযোজ্য নয়। বিশ্ববিদ্যালয়ের অন্য সব ল্যাব বিকেল ৫টা থেকে বন্ধ রাখা হবে। আর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত