রাজ-শুভশ্রীর ছেলের জন্য উপহার পাঠালেন মিমি

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ০১:১১ পিএম

রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তীর সম্পর্ক নিয়ে এক সময় টলিউডে কম চর্চা হয়নি। শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে বিয়ের পরও দুই নায়িকার মধ্যে মান-অভিমানের পর্ব চলেছিল বেশ কিছুদিন।

সম্প্রতি নির্মাতা-নায়িকার সুখের সংসারে এসেছে ছেলে ইউভান। সোশ্যাল মিডিয়ায় সহকর্মীদের অনেকেই শুভেচ্ছা জানিয়েছিলেন। শুভেচ্ছা বার্তার পরপরই ছোট্ট ইউভানের জন্য উপহারের ডালি পাঠালেন মিমি।

সেই উপহারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ধন্যবাদ জানাতে ভোলেননি শুভশ্রী।

এক সময় রাজ-মিমি-শুভশ্রীর ত্রিকোণ প্রেমের কাহিনি ছিল কৌতূহলের বিষয়। তবে সেই সব পুরোনো স্মৃতি দূরে সরিয়ে ফের কাছাকাছি হতে চলেছে দুই নায়িকা। ইউভানের জন্মের পরও শুভশ্রীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান মিমি। সম্প্রতি উপহার পাঠিয়ে সম্পর্ক যেন আরও মজবুত করলেন তৃণমূল সংসদ সদস্য।

মিমির পাঠানো উপহারে রয়েছে নীল রঙা জামা, টাওয়েল, টেডি বিয়ার, বেবি ক্রিম, বেবি পাউডার, রং-বেরঙের খেলনাসহ অনেক কিছু।

শুধু মিমি-ই নয়। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীও ইউভানের জন্য পাঠিয়েছেন প্রচুর খেলনা উপহার। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শুভশ্রী।

১২ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী। ২০১৮ সালে মে মাসে জমকালো আয়োজনে রাজের সঙ্গে বিয়ে হয় তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত