কক্সবাজারে ভাটার সময় সৈকতে নেমে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ০৭:১৬ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ফাতীন ইতমাম মাহমুদ (২৩) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজী তৃতীয় বর্ষের ছাত্র এবং ঢাকা মিরপুরের বাসুপাড়া সি-ব্লকের (৩য় কলোনী) মাহমুদুল হোসাইনের ছেলে। 

শুক্রবার বিকাল তিনটার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সি-ইন পয়েন্টে এ ঘটনা ঘটে।

টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, সৈকতের সি-ইন পয়েন্টে সাগরে ভাটার সময়ে গোসলে নামেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। সেখানে ভাটার টানে হারিয়ে যায় ফাতীন ইতমাম মাহমুদ। পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠাল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

জিল্লুর রহমান জানান, এ ঘটনায় কক্সবাজার সদর থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত