হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে হিন্দু সম্প্রদায় এখন উদ্বিগ্ন। কেননা চলতি বছর বিভিন্ন স্থানে হিন্দু পরিবারকে উচ্ছেদ, জায়গা দখল, বিভিন্ন জেলায় মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটছে। ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি চলমান ঘটনাবলি সমাধানে প্রশাসনিক পদক্ষেপ ও সরকারের আন্তরিকতা আমাদের প্রত্যাশা।
