করোনা মহামারী বাংলাদেশসহ গোটা দুনিয়ায় পুঁজিবাদী কথিত উন্নয়ন মডেলের অন্তঃসারশূন্যতা তুলে ধরেছে বলে মনে করছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনটির দু’দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভার প্রথম দিনে গৃহীত প্রস্তাবে এ কথা বলা হয়েছে। সংগঠনটি বলছে, করোনা মোকাবিলার নামে বিশ্বের সরকারগুলো আরও কর্তৃত্ববাদী হয়ে উঠেছে। নাগরিকদের মত প্রকাশ ও গণতান্ত্রিক পরিসর সংকুচিত করে জনবিচ্ছিন্ন একলা চলো নীতি জোরদার হয়েছে।
প্রস্তাবে আরও বলা হয়েছে, মুনাফা ও ভোগসর্বস্ব বিদ্যমান ব্যবস্থা বহাল থাকলে ভবিষ্যতে আরও প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাব ঘটার আশঙ্কা বেড়ে যাবে।
