ঢাকা-৫ ও নওগাঁ-৬ উপনির্বাচন পরিচালনায় দুই কমিটি বিএনপির

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ০২:৫৮ পিএম

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন পরিচালনায় দুইটি কমিটি গঠন করেছে বিএনপি।

রবিবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, ঢাকা-৫ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং নওগাঁ-৬ আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ সংক্রান্ত চিঠি দুই নেতাকে পাঠানো হয়েছে।

গত ৬ মে এমপি হাবিবুর রহমান মোল্লা মৃত্যুবরণ করায় ঢাকা-৫ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন-ইসি। আর নওগাঁ-৬ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে গত ২৭ জুলাই মৃত্যুবরণ করেন।

এরপর ১৭ অক্টোবর ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের তারিখ রেখে দুই শূন্য আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত