হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে নিম্নমানের রাসায়নিক ব্যবহারের অভিযোগ উঠেছে এসিআই বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে। এ ছাড়া তাদের গুদামে মেয়াদোত্তীর্ণ চা পাতা পাওয়া গেছে।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় মেয়াদোত্তীর্ণ চা পাতা উৎপাদন এবং তা প্যাকেটজাত করায় এসিআইকে ১৭ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুর থেকে এ অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
র্যাব জানায়, এসিআই তাদের টেটলি চা মেয়াদ বাড়িয়ে বাজারজাত করে আসছিল। পাশাপাশি নিম্নমানের কেমিক্যালে তৈরি হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের পর তা বাজারে বিক্রি করা হচ্ছিল। হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে এ কেমিক্যাল ব্যবহারের কথা নয়।
অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।
