হবিগঞ্জের বাহুবলে বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধাসহ চা বাগানের দুই শ্রমিক নিহত হয়েছেন।
রবিবার দুপুরে উপজেলার শাহজিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শ্রীমঙ্গলের সাতগাঁও চা বাগানের শ্রমিক সন্দ্বীপ কর্মকার (৩৮) ও বাহুবলের ফয়জাবাদ চা বাগানের শ্রমিক অঞ্জলী ওড়াং (৭০)।
স্থানীয়রা জানান, দুপুরে লেবুবাহী একটি জিপ শ্রীমঙ্গল থেকে বাহুবলে আসছিল। পথে শাহজিবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে জিপটির সংঘর্ষ হয়। এতে জিপযাত্রী সন্দ্বীপের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হয় অন্তত ১০ জন। পরে তাদের কাছাকাছি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা অঞ্জলীকে মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ।
