জয়পুরহাটে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফারুক হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার রাতে পৌর শহরের হাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার যমুনা সিংয়ের ছেলে। শিশুটিকে এমসি’র জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে পৌর শহরের হাজীপাড়া এলাকায়।
জয়পুরহাটে থানার অফিসার ইনচার্জ শাহরিয়ার খান জানান, রবিবার দুপুরে ১১ বছরের শিশুটিকে ফুসলিয়ে ফারুক তার বাড়ির পাশের আখক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ফারুক হোসেন পালিয়ে যায়।
খবর পেয়ে রাতে অভিযুক্ত ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এবং শিশুটিকে এমসি’র জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শিশুটির নানি বাদী হয়ে রবিবার রাতে জয়পুরহাট থানায় মামলা দায়ের করেছেন।
