বগুড়ার শিবগঞ্জেে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মিলন মিয়া (৫০) শিবগঞ্জ উপজেলার বিহার উত্তরপাড়ার বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, মিলনের ছেলের সাথে মামলার বাদির ৩ বছর আগে বিয়ে হয়। তার স্বামী ট্রাকের হেল্পার হওয়ায় অধিকাংশ সময়ই বাড়ির বাইরে থাকতে হয়। এই সুযোগে তার শ্বশুরের লালসার শিকার হয় ওই নারী। ছেলে বাড়িতে না থাকার সুযোগে মাঝেমধ্যেই গভীর রাতে ছেলের বউয়ের ঘরে ঢুকে শরীরের সম্পর্শ কাতর স্থানে হাত দিতো। এতে টের পেয়ে পুত্রবধূ জেগে উঠলে শ্বশুড় পালিয়ে যেত।
মামলায় আরো উল্লেখ করা হয়, পরবর্তীতে মিলন তার পুত্রবধূকে দুধের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে তাকে ধর্ষণ করে। বিষয়টি টের পাওয়ার পর স্বামীকে জানালেও স্বামী তা বিশ্বাস করেনি। এরপর ওই গুহবধূ নিজেই কৌশলে মোবাইল ফোনে ভিডিও করে। পরে সে তার বাবাকে বিষয়টি জানালে স্থানীয়ভাবে বিষয়টি সমঝোতার চেষ্টা করা হয়। সেখানে কোন সমঝোতা না হওয়ায় সোমবার ওই গৃহবধূ শ্বশুরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান মামলা দায়েরর সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার পরই মিলনকে গ্রেপ্তার করা হয়েছে।
