‘মেয়েকে ধর্ষণ-তুলে নেওয়ার’ প্রতিবাদ করায় বাবাকে পেটানোর ঘটনায় মামলা

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১১:১৯ এএম

সুনামগঞ্জের জগন্নাথপুরে মেয়েকে নির্যাতন, ধর্ষণ ও ঘর থেকে তুলে নিয়ে গুম করার প্রতিবাদ করায় মেয়ের বৃদ্ধ বাবা আনোয়ার আলীকে (৬৫) রড দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় মামলা হয়েছে।

নির্যাতিতা মেয়ে বাদী হয়ে তাকে ধর্ষণ ও অপহরণ এবং বাবাকে মারধরের অভিযোগে থানায় মামলা দায়ের করেন।

মঙ্গলবার রাতে জগন্নাথপুর থানায় নির্যাতিত ও নারী পাঁচজনকে আসামি করে মামলাটি করেন।

এ ঘটনায় আটক লিটন মিয়া (২৫), আকাই মিয়া (২৮), ইলিয়াছ মিয়া (২৭) ও আলম মিয়া (৩০) এ চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রধান আসামি শামীম পলাতক রয়েছে। আসামিদের আজ আদালতে তোলার কথা রয়েছে।

জগন্নাথপুর থানার পরিদর্শক (তদন্ত) মুসলেহ উদ্দিন আহমেদ জানান, উদ্ধার হওয়া ও নারী তাকে ধর্ষণ ও অপহরণ এবং তার বাবাকে নির্যাতনের ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আটক চারজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, গত সোমবার রাতে ওই নারীর বাবাকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজারের কলোনির ভাড়া বাসা থেকে ধরে নিয়ে গিয়ে রড দিয়ে পিটিয়ে আহত করে পার্শ্ববর্তী গুতগাঁও গ্রামের শামীম আহমদ ও তার লোকজন।

পরদিন মঙ্গলবার সকালে নিখোঁজের ছয় দিন পর হবিগঞ্জের নবীগঞ্জ থেকে নিখোঁজ মেয়েকে উদ্ধার করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত