দাউদকান্দিতে বিএনপি নেতার ছেলেক কুপিয়ে হত্যা

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ০৬:২৬ পিএম

কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর এলাকা থেকে জাহাঙ্গীর আলম নয়ন (৩৮) নামে এক বিএনপি নেতার ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের ভুলিরপার গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার হয়। তিনি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেনের ছোট ছেলে।

নিহতের পাশের বাড়ির বন্ধু যুবরাজ জানান, নয়নের বাবা-মা-ভাই-বোন যুক্তরাষ্ট্রে থাকেন। তার স্ত্রী ও ১৪ বছরের একমাত্র মেয়ে পাশের উপজেলা হোমনায় শ্বশুর বাড়িতে থাকায় তিনি একাই বাড়িতে থাকতেন।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম দেশ রূপান্তরকে জানান,  নিহতের শরীরে বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করেছে। তবে কে বা কারা হত্যা করেছে  রহস্য উদ্ঘাটনে পিবিআই এবং গোয়েন্দা পুলিশ কাজ শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত