মানিকগঞ্জ জেলা যুবদলের ৩ ইউনিটের আহ্বায়ক কমিটি

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ০১:৫৬ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মানিকগঞ্জ জেলার তিন উপজেলা ও পৌর শাখা যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। গতকাল বুধবার সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর উপস্থিতিতে এবং ঢাকা বিভাগীয় টিমের পরামর্শক্রমে কমিটিসমূহ অনুমোদন করা হয়।

এতে বলা হয়, সাটুরিয়া উপজেলায় আহ্বায়ক শাহীন আজাদ বিপ্লব, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. আমির হামজা ও মো. ফরিদ হোসেনকে সদস্য সচিব। সিংগাইর উপজেলায় আহ্বায়ক মো. সেলিম হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও মো. ইসমাঈল হোসেনকে সদস্য সচিব। সিংগাইর পৌরসভায় আহ্বায়ক কাজী আনোয়ার, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম মিন্টু ও সদস্য সচিব মো. শফিকুল ইসলাম সরকার জীবন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত