খুলনায় বাস-মাহেন্দ্রর সংঘর্ষে চালকসহ নিহত ২

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ১২:৫২ পিএম

খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ডুমুরিয়া বাজার মহিলা কলেজ এলাকায় বাস ও মাহেন্দ্রর সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাহেন্দ্র চালক আমিনুল ইসলাম (৫৫) ও যাত্রী মিজানুর রহমান শেখ (৬০)। নিহতদের বাড়ি ডুমুরিয়া উপজেলায়।

প্রত্যাক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে যাত্রীবাহী বাস খুলনায় আসার পথে ডুমুরিয়া বাজার মহিলা কলেজ এলাকায় মাহেন্দ্রর সঙ্গে সংঘর্ষ হয়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সড়কের বিপদজনক বাঁকে যাত্রী নিয়ে মাহেন্দ্রটি হাইওয়েতে ওঠার সময় দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হন।

পরে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে আমিনুল ও মিজানুর মারা যান। দুর্ঘটনায় আহত আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত