৩ দলের টুর্নামেন্টের নাম বিসিবি প্রেসিডেন্টস কাপ

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০১:৩৭ এএম

ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক খেলায় ফেরাতে রবিবার থেকে শুরু তিন দলের ৫০ ওভারের টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ’। গতকাল টুর্নামেন্টের লোগোও উন্মোচিত হলো। মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত,  ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ও তাদের নামে তিনটি দল খেলবে এই দিবারাত্রির আসরে। টুর্নামেন্টে প্রতি দল একে অন্যের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। সেরা দুই দল ২৩ অক্টোবর খেলবে ফাইনাল। সব ম্যাচই মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইটে আয়োজিত হবে। জাতীয় দল ও আশপাশের তারকাদের সঙ্গে এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের। পিচভিশন টেকনোলজির মাধ্যমে সব ম্যাচই ইউটিউবে সরাসরি দেখানো হবে। টুর্নামেন্টের ফাইনাল বাংলাদেশ টেলিভিশনে দেখানো হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত