নীলফামারীতে ভারতীয় সহকারী হাইকমিশনার

আপাতত চিলাহাটি হলদীবাড়ি রেলপথে পণ্যবাহী ট্রেন চলবে

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০১:৪৬ এএম

বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি বলেছেন, ‘খুব শিগগির চিলাহাটি-হলদীবাড়ি রেলপথ চালু হবে। আপাতত চিলাহাটি-হলদীবাড়ি রেলপথে শুধু পণ্যবাহী ট্রেন চলাচল করবে। তবে ভবিষ্যতে এই রেলপথে দুই দেশের যাত্রীবাহী ট্রেনও চলাচল করবে।’

গতকাল বৃহস্পতিবার নীলফামারী জেলা শহরের ভারতীয় অর্থায়নে নির্মাণাধীন শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে ভারতের হলদীবাড়ি-বাংলাদেশের চিলাহাটি অংশের কাজ শেষে মঙ্গলবার সকালে চিলাহাটি-হলদীবাড়ি জিরো পয়েন্ট পর্যন্ত ভারতীয় রেলওয়ের একটি ইঞ্জিন পরীক্ষামূলক চলাচল করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত