জামালপুরের বকশীগঞ্জে স্বামীর সহায়তায় স্ত্রীকে ধর্ষণের অভিযোগে স্বামীসহ দু’জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। ধর্ষণের শিকার গৃহবধূর (২৬) করা মামলায় শুক্রবার ভোরে বকশীগঞ্জের নিজ বাড়ি থেকে রাশেদ মিয়া নামে ওই গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ।
পুরিশ ও মামলা সূত্রে জানা যায়, বিনোদের চর গ্রামের রাশেদ মিয়া (৩২) দীর্ঘদিন ধরে টাকার লোভে তার স্ত্রীকে দেহ ব্যবসার জন্য চাপ দিয়ে আসছিলেন। এতে স্ত্রী রাজী না হওয়ায় বিভিন্ন সময় শারীরিক নির্যাতন চালায় রাশেদ। বুধবার রাতে রাশেদ তার বন্ধু মোশারফকে ডেকে এনে তার স্ত্রীকে যৌন সম্পর্কের জন্য চাপ সৃষ্টি করে। এতে রাজী না হলে একপর্যায়ে মোশারফ ওই গৃহবধূর স্বামীর সহায়তায় তাকে ধর্ষণ করে। পরে ওই গৃহবধূ কৌশলে বাড়ি থেকে পালিয়ে এসে বৃহস্পতিবার রাতে বকশীগঞ্জ থানায় স্বমী রাশেদ মিয়া ও তার বন্ধু মোশারফকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই মামলাটি রের্কড হয়। পরে শুক্রবার ভোরে ওই গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করা হয়। মামলার অপর আসামী মোশারফ হোসেনকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে ডাক্তারী পরীক্ষার জন্য ওই নারীকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
