ধর্ষণের প্রতিবাদে রাঙ্গামাটিতে অবস্থান বিক্ষোভ মিছিল

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১১:৪১ পিএম

ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদ ও বিচারহীনতার অপসংস্কৃতি বন্ধের দাবিতে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘ধর্ষণের বিরুদ্ধে রাঙ্গামাটি’ ব্যানারে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিত বড়ুয়ার সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া শঙ্কর, সৈকত রঞ্জন চৌধুরী, তাহমিনা আক্তার, নিউটন চাকমা, রাঙ্গামাটি শহর সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক সুজন তঞ্চঙ্গ্যা প্রমুখ।

অবস্থান কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অপরদিকে, নারী নির্যাতন-ধর্ষণসহ নারীদের প্রতি বর্বরতা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘চরম অবনতির’ প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে শহরের ফিশারিঘাট মসজিদ থেকে একটি মিছিল বের হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপায় পেট্রলপাম্প চত্বরে এসে অনুষ্ঠিত হয় সমাবেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত