সুবর্ণচরে এক মাসেও মাদ্রাসাছাত্রী উদ্ধার হয়নি

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১১:৪২ পিএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের এক মাদ্রাসাছাত্রী অপহরণের পর এক মাস পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি। তাকে উদ্ধারের দাবিতে গতকাল শুক্রবার দুপুরে অপহৃত ছাত্রীর বাড়িতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।

সংবাদ সম্মেলনে ওই ছাত্রীর বাবা বলেন, তার মেয়েকে বখাটে রহিম উল্যা ও তার বাহিনীর সদস্যরা অপহরণ করে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে তাদের হুমকি-ধমকি দিচ্ছে। তা না হলে মেয়েকে হত্যা করে মেরে ফেলার ভয় দেখাচ্ছে বলেও উল্লেখ করেন মেয়েটির বাবা।

তিনি আরও জানান, গত ১৭ সেপ্টেম্বর ঘটনার বিষয়ে চরজব্বার থানায় মামলা করা হয়। এ সময় মেয়েকে উদ্ধার ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায় তার পরিবার।

এ ব্যাপারে অভিযুক্ত রহিম উল্যার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত