কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পের ই-ব্লকের ৫৮ নম্বর শেডের আশ্রিত রোহিঙ্গা আরিফুল্লার ছেলে জিয়াবুল হক (১৪) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা গেছেন।
রেজিস্ট্রার্ড ক্যাম্পের চেয়ারম্যান হাফেজ জালাল আহমেদ জানান, ওই রোহিঙ্গা কিশোরকে ৬ অক্টোবর আরসা গ্রুপের সন্ত্রাসীরা অপহরণ করে চরম নির্যাতন চালায়। ৮ অক্টোবর কুতুপালং ব্রিজের দক্ষিণ পাশে রাস্তার উপর থেকে স্বজনরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়।
কুতুপালং ক্যাম্প ইনচার্জ খলিলুর রহমান রোহিঙ্গা কিশোরের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
এদিকে বাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সংঘর্ষের ঘটনায় চারটি রামদাসহ ১৬ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন। আটকদের শনিবার সন্ধ্যায় উখিয়া থানায় সোর্পদ্দ করা হয়।
শনিবার সকাল সাড়ে ১০টার সময় কক্সবাজার -টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে যাত্রীবাহি সিএনজি গাড়ি তল্লাশী চালিয়ে তাদের আটক করেন।
আটকরা হলেন রফিক (৩০), সৈয়দ উল্লাহ (২৮), ওসমান (৩৩), জিয়াউর রহমান (২৮), এজাজুল হক (৩০), রহমত উল্লাহ (২১), সোনা মিয়া (২১), রশিদ উল্লাহ (১৬), ইয়াছের (২১), ওসমান (২১), ইসমাঈল (১৬), কবির আহমদ (৪০), সুলতান আহমদ (৪০), আবুল কাশেম (১৮), সৈয়দ উল্লাহ (২৮) ও রফিক উল্লাহ (৩০)। আটক রোহিঙ্গারা উখিয়ার ১৪ ও ১৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।
এ ব্যাপারে ১৬ এপিবিএন উপ-পরিদর্শক নুর মোহাম্মাদ বলেন গোপন সংবাদের ভিওিতে বেশ কয়েকটি যানবাহনে তল্লাশী করা হয়। এসময় ১৬ রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের ব্যবহৃত ব্যাগ তল্লাশী করে চারটি রামদা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে উখিয়া থানার ডিউটি অফিসার কুমার সত্যতা স্বীকার করেন।
