বিসিবি প্রেসিডেন্টস কাপে ৩৭ লাখ টাকার প্রাইজমানি

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ১২:৫৭ এএম

কোনো স্পন্সর নেই। তারপরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট মাঠে ফেরানোর তিন দলের প্রেসিডেন্টস কাপ ওয়ানডে টুর্নামেন্ট পৌনে ৩৭ লাখ টাকার আসর। শনিবার এই আসরের প্রাইজমানি ঘোষণা করেছে বিসিবি।

৪৫ ক্রিকেটারের এই টুর্নামেন্টের ২৩ অক্টোবরের ফাইনাল যারা জিতবে তাদের জন্য চ্যাম্পিয়ন প্রাইজমানি থাকছে ১৫ লাখ টাকা। সাড়ে ৭ লাখ টাকা পাবে রানার্সআপ দল।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ২ লাখ টাকা। সেরা ব্যাটসম্যান, বোলার ও ফিল্ডারের জন্য থাকছে ১ লাখ টাকা করে পুরস্কার।

ফাইনালের সেরা খেলোয়াড় পাবেন ১ লাখ টাকা। লিগ পর্বের ৬ ম্যাচের প্রত্যেকটির সেরা খেলোয়াড়ের জন্য পুরস্কার ৫০ হাজার টাকা করে।

এ ছাড়া ৭ ম্যাচের প্রত্যেকটির সেরা ব্যাটসম্যান, সেরা বোলার ও সেরা ফিল্ডারের জন্যও থাকছে পুরস্কার। ২৫ হাজার টাকা করে প্রত্যেকজন পাবেন ম্যাচে। সব মিলে ৩৬ লাখ ৭৫ হাজার টাকা এভাবে হবে বণ্টন।

রবিবার শুরু হওয়া আসরে তিনটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। এরপর সেরা দুটি দল খেলবে ফাইনাল।

দিবা-রাত্রির সব ম্যাচ নিজেদের অফিশিয়াল ফেইসবুক পেজে সরাসরি স্ট্রিমিং করা হবে বলে জানিয়েছে বিসিবি। এ ছাড়া বাংলাদেশ বেতার খেলার ধারাবিবরণী প্রচার করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত