কোম্পানীগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৪

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১২:৩৯ এএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের দীঘি মার্কেটের এক ক্ষুদ্র সুতা ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো কামাল উদ্দিন (৩৫), আজিজুল হক ইমন (২০), আবদুল্লাহ আল মাহমুদ (২৪), তরিকুল ইসলাম পিয়াস (২০)।

গত শনিবার দুপুর ২টার দিকে বসুরহাট বাজারের সুতা ব্যবসায়ী নজরুল ইসলাম সুজনকে (৪৫) তার দোকানের সামনে থেকে অপহরণ করা হয়। কোম্পানীগঞ্জ থানার ওসি আরিফুল হক বলেন, লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে একটি সংঘবদ্ধ দল ওই ব্যবসায়ীকে অপহরণ করে একটি বাড়িতে আটক করে বেধড়ক মারধর করে। পরে পুলিশ অভিযোগ পেয়ে শনিবার সন্ধ্যা ৭টার দিকে চার অপহরণকারীকে আটক করে এবং অপহৃত ব্যবসায়ীকে বসুরহাট পৌরসভার হাসপাতাল গেইট এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত