গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে ব্যাংক কর্মকর্তা নিহত

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০৩:৪৮ এএম

গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে সজল রায় (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল রবিবার সকাল ৬টার দিকে গোপালগঞ্জ-রাজশাহী ট্রেন লাইনের নলডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সজল রায় ওই উপজেলার মাঝিগাতী গ্রামের গুরুপদ রায়ের ছেলে। জনতা ব্যাংক স্থানীয় সাতপাড় শাখার ঋণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন তিনি।

গোপালগঞ্জ সদর থানার এসআই মো. শহিদুল ইসলাম জানান, গতকাল সকালে গোবরা স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সজল বিশ্বাসের মৃত্যু হয়। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি পুলিশের ওই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত