গাইবান্ধায় অপহৃত ব্যক্তি তিন দিন পর ঠাকুরগাঁওয়ে উদ্ধার

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১২:২৪ এএম

গাইবান্ধা থেকে অপহরণের তিন দিন পর গোলাম মোস্তফা শাহীন (৪৫) নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে ঠাকুরগঁাঁও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গতকাল সোমবার রাত ৩টায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় আবদুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। সিআইডির সদস্যরা অভিযান চালানোর আগেই অপহরণের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা সটকে পড়ে। সিআইডি ঠাকুরগাঁও কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হামিদ গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। অপহৃত শাহীন একজন ব্যবসায়ী। তিনি ঢাকার পশ্চিম রামপুরায় বসবাস করেন। ব্যবসার কাজে গাইবান্ধায় এলে অপহৃত হন তিনি।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ৯ অক্টোবর গাইবান্ধা থেকে ওই ব্যবসায়ীকে ডিবি পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ হিসেবে পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। টাকা না পেলে তাকে মেরে ফেলার হুমকিও দেয় তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত