প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ০২:১২ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেতু ও সড়ক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামুন শিকদার (২৫) নামে এক যুবকের নামে মামলা হয়েছে। 

সোমবার দুপুরে লোহাগড়া থানায় এ মামলাটি দায়ের করেন লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আহসান হাবিব (গিয়াস)। 

অভিযুক্ত মামুন শিকদার লোহাগড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি উপজেলার ইতনা গ্রামের ফুলমিয়া শিকদারের ছেলে। 

লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম এ মামলা হওয়ার কথা নিশ্চিত করে বলেন, ‘আসামি পালাতক রয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত