বিসিবি প্রেসিডেন্টস কাপে মুখোমুখি হয়েছে তামিম ও মাহমুদউল্লাহ একাদশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখতে ক্লিক দিন এই লিংকে: https://www.facebook.com/bcbtigercricket/videos/693371211562303
ম্যাচটিতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদউল্লাহ একাদশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি তামিম একাদশের। দলীয় ৪ রানেই রুবেল হোসেনের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন অধিনায়ক তামিম। টুর্নামেন্টে এটা তাদের প্রথম ম্যাচ; লক্ষ্য শুভ সূচনা।
অন্যদিকে, টুর্নামেন্টে শুরুটা আগেই হয়েছে মাহমুদুল্লাহ একাদশের। কিন্তু প্রথম ম্যাচে শুরুটা মোটেও ভালো হয়নি তাদের। নাজমুল একাদশের কাছে ৪ উইকেটে হারে দলটি। এমন অবস্থায় তামিমদের কাছে হেরে গেলে ফাইনালে ওঠাই কঠিন হয়ে যাবে মাহমুদুল্লাহদের।
এদিকে, বৃষ্টির বাগড়ায় পড়েছে তামিম-মাহমুদুল্লাহদের লড়াই। বৃষ্টির কারণে থেমে আছে খেলা। বৃষ্টি শুরুর আগে তামিম একাদশের সংগ্রহ ৩ ওভারে এক উইকেটে ১২ রান।
তামিম একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মোহাম্মদ শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও মিনহাজুল আবেদীন আফ্রিদি (সুপার সাব)।
মাহমুদউল্লাহ একাদশ : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক সৌরভ, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আমিনুল ইসলাম বিপ্লব, সুমন খান ও রুবেল হোসেন, এবাদত হোসেন চৌধুরী (সুপার সাব)।
