খুলনায় ছাদ থেকে লাফিয়ে পড়ে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১১:৫৮ পিএম

খুলনায় ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আবরার রহমান শুভ (৩৪) নামে এক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। শুভ আল আরাফাহ্ ইসলামী ব্যাংক খুলনা শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ছিলেন। নিহতের সহকর্মীরা জানান, বাবা-মা ও স্ত্রীকে নিয়ে নগরীর মৌলভীপাড়ার মডার্ন টাওয়ারের নবম তলায় বসবাস করতেন শুভ। গত সোমবার আল আরাফাহ্ ব্যাংকের খুলনা শাখা থেকে তাকে ডুমুরিয়া উপজেলার চুকনগর শাখায় বদলি করা হয়। মঙ্গলবার সকালে তার সেখানে যোগদানের কথা ছিল।

খুলনা থানার ওসি আশরাফুল আলম জানান, শুভ ভবনটির ১০ তলার ছাদ থেকে নিচে লাফিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত