করোনার সংক্রমণে পৃথিবীতে প্রথম বধির হওয়ার নজির

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০২:৫৯ পিএম

নভেল করোনাভাইরাসের সংক্রমণজনিত কারণে এক ব্যক্তির চিরতরে বধির হওয়ার প্রমাণ পেয়েছেন ব্রিটেনের চিকিৎসকেরা। পৃথিবীতে এমন নজির এই প্রথম।

৪৫ বছর বয়সী ওই ব্রিটিশ কানে শোনার ক্ষমতা হারানোর পর ম্যানচেস্টার ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, কিছু ব্যক্তির ক্ষেত্রে এমনটি হতে পারে।

এনআইএইচআর-এর অর্থায়নে পরিচালিত একটি গবেষণায় এর আগে ১২১ জন করোনা রোগীর ডেটা পর্যবেক্ষণ করেন বিশেষজ্ঞরা।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ৮ সপ্তাহ পর ফোনের মাধ্যমে তাদের সাক্ষাৎকার নেয়া হয়।

কানে কম শুনতে পাচ্ছেন কি না, এমন প্রশ্নের জাবে ১৩.২ শতাংশ মানুষ জানান আগের থেকে অবস্থা খারাপ।

এর মধ্যে আবার আটজনের কানে ভোঁ-ভোঁ শব্দ হয়েছে। বাইরের কোনো আওয়াজ ছাড়াই তাদের এমন অনুভূতি হয়।

এখন যে ব্যক্তি এক কানে শ্রবণক্ষমতা পুরোপুরি হারিয়েছেন তার অ্যাজমা ছিল। উপসর্গের দশদিন পর অইসিইউতে নেন ডাক্তাররা। এরপর ৩০ দিন থাকতে হয় ভেন্টিলেশনে। সেখান থেকে ছাড়া পাওয়ার সপ্তাহ খানেক পর বাঁ কানে শোনার ক্ষমতা হারিয়ে ফেলেন।

অ্যাজমা থাকলেও লোকটি সুস্থ-সবল ছিলেন বলে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা দ্য সান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত