নেপালের পত্রিকায় সেরা লেখক জাহাঙ্গীরনগরের শিক্ষক

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০৬:৫৭ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম নেপালের জনপ্রিয় ইংরেজি অনলাইন পত্রিকা খবরহাব (www.khabarhub.com) এর ‘সেরা লেখক’ সম্মাননা পেয়েছেন। 
সম্প্রতি খবরহাব এর পক্ষ থেকে মোহাম্মদ তারিকুল ইসলামকে এ সম্মাননা প্রদানের খবর জানানো হয়। 

গত এক বছরে খবরহাব পত্রিকায় সমসাময়িক বিষয়ে ড. মোহাম্মদ তারিকুল ইসলাম ২০টি নিবন্ধ এবং সাক্ষাৎকার প্রকাশিত হয়। বিশেষ করে করোনাভাইরাস মহামারীতে স্থানীয় সরকারের ভূমিকা, টেকসই উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, সুশাসন, রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন বিষয়ে মোহাম্মদ তারিকুল ইসলামের লেখাগুলো বিভিন্ন মাধ্যমে সমাদৃত হয়েছে।
তারিকুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগদানের আগে জাতিসংঘে সাত বছর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনায় যুক্ত ছিলেন। 

এ  ছাড়া তিনি ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়য়ে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করেছেন। গবেষণা ক্ষেত্রে অভিজ্ঞ এ শিক্ষকের বিভিন্ন বিষয়ে লেখা নিবন্ধ বিশ্বের বিভিন্ন জনপ্রিয় জার্নাল যেমন রাউটলেজ, এলশিভিয়ার, সেজ, স্প্রিঞ্জার, অক্সফোর্ডে প্রকাশিত ও সমাদৃত হয়। 

তিনি লন্ডন স্কুল অব ইকোনমিক্সের দক্ষিণ এশিয়াবিষয়ক ব্লগ এবং নয়াদিল্লিভিত্তিক পলিসি ওয়েব জার্নাল ‘সাউথ এশিয়া মনিটর’ এ নিয়মিত লেখক হিসেবে অবদান রাখছেন। 

ইতিমধ্যেই হিউম্যান সিকিউরিটি নিয়ে তার লেখা একটি বই ভারত থেকে প্রকাশিত ও ব্যাপক সমাদৃত হয়। স্থানীয় সরকার বিষয়ে তার একটি বই রাউটলেজ থেকে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে আরেকটি বই স্প্রিঞ্জার থেকে প্রকাশের অপেক্ষায় রয়েছে। 

এ ছাড়া বর্তমানে তিনি অক্সফোর্ড এবং লিডস বিশ্ববিদ্যালয়ের দুজন স্কলারের সঙ্গে করোনাভাইরাসের আর্থ-সামাজিক প্রভাব বিষয়ে আরেকটি বই নিয়ে কাজ করছেন। 

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং রিসার্চ ফেলো এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার, ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষক হিসেবেও অবদান রাখছেন। 

সুশাসন ও উন্নয়ন বিষয়ে বর্তমানে ব্যাপক জনপ্রিয় “লোকাল গভর্মেন্ট, সেন্টার ফর সোশ্যাল হারমোনি অ্যান্ড ডেভেলপমেন্ট” শীর্ষক অনলাইন মাধ্যমের প্রতিষ্ঠাতা তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত