জুনিয়র এশিয়া কাপ

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে যুবারা

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১১:২৫ পিএম

জুনিয়র এশিয়া কাপ হকিতে ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে। ২১ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিকেরা।

‘এ’ গ্রুপে বাংলাদেশ, পাকিস্তান ছাড়াও রয়েছে ভারত, কোরিয়া ও চাইনিজ তাইপে। ‘বি’ গ্রুপে রয়েছে- মালয়েশিয়া, জাপানা, চীন, সিঙ্গাপুর ও উজবেকিস্তান।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পরদিনই ২২ জানুয়ারি কোরিয়ার মুখোমুখি হবে আশরাফুল-রাব্বিরা। একদিন বিরতি দিয়ে ২৪ জানুয়ারি তাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। ২৭ জানুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ২১ জানুয়ারি শুরু হয়ে ৩০ জানুয়ারি শেষ হবে আসর।

১০ দলের আসরে বাংলাদেশ পড়েছে কঠিন এক গ্রুপে। অবশ্য সেটা নিজেদের কর্মফলেই। র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়াতেই ভারত, পাকিস্তানের গ্রুপে পড়তে হয়েছে। যে কারণে সেমিফাইনাল খেলা বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়ল কোচ মামুন উর রশিদের দলের জন্য।

আরো পড়ুন:

জুনিয়র এশিয়া কাপে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

কঠিন মিশনে আত্মবিশ্বাসই আশরাফুলদের শক্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত