টাঙ্গাইলের ভূঞাপুর নয় বছর আগে অপহরণের পর দলবদ্ধ ধর্ষণ মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। একই সঙ্গে দণ্ডিত প্রত্যককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।
টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানবীর আহম্মেদ জানান, ২০১২ সালর জানুয়ারি মাসে ভূঞাপুর এক মাদ্রাসার ছাত্রীকে অপহরণ করে পাঁচজন মিলে ধর্ষণ করে।
এই ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে ভূঞাপুর থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
ওই সময় ভূঞাপুর থানার ওসি ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা হারেজ আলী মিয়া অভিযান চালিয়ে মধুপুর থেকে মধুপুর থেকে স্ত্রী সঞ্জিত ও গোপী চন্দ্র শীলকে গ্রেপ্তার করেন।
গত ২০১৫ সালে ৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।
ঘটনার দীর্ঘ ৯ বছর পর দলবদ্ধ ধর্ষণ ও অপহরণ মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। আজ বৃহস্পতিবার রায় ঘোষণার সময় সঞ্জিত ও গোপি চন্দ্র শীল উপস্থিত ছিলেন।
বাকি তিন আসামি শ্রী সুজন মুনিঋষি, শ্রী রাজন ও সাগর চন্দ্র সিংহ জামিন নিয়ে পলাতক রয়েছেন বলেও জানান আদালতের এই পরিদর্শক।
