কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মেসবাহুল ইসলাম।
এই মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মো. নাসিরুজ্জামান ১৬ অক্টোবর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সফিকুল আহম্মদকে পদোন্নতি দিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেনকে একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
