ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ০৯:০৯ এএম

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাতে উপজেলা পৌর শহরের মধ্যবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গৌরীপুর থানা-পুলিশ জানায়, মাসুদুর রহমানের বাড়ি গৌরীপুর পৌর শহরের কালীপুরে। তার রাজনৈতিক কার্যালয় একই শহরের মধ্যবাজারে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে মাসুদুর রহমান মধ্যবাজারে নিজের রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন।

এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাসুদুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাত আনুমানিক ১২টার দিকে তিনি মারা যান।

গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত