লোহাগড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ০৬:৪৯ পিএম

নড়াইলের লোহাগড়ায় ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা-পুলিশ। রবিবার দুপুরে তার বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রুহুল আমিন (২৫) নামে ওই যুবকের বাড়ি উপজেলার জয়পুর ইউনিয়নের আস্তাইল গ্রামে। তার বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা করেছে ভুক্তভোগী মেয়েটি (২৩)। মেয়েটির বাড়ি উপজেলার চরমঙ্গলহাটা গ্রামে।

মেয়েটির অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েক মাস ধরে ওই যুবক তাকে বিভিন্ন জায়গায় নিয়ে জোর করে ধর্ষণ করে আসছে। এরপর পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব দিলে ১০ লাখ টাকা দাবি করে।

তবে যুবকটি বলেছে, তার সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, মামলার একমাত্র আসামি ওই যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত