নবাবগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১২:১০ পিএম

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বক্সনগর ইউনিয়নের খ্রীষ্টান পল্লীর কেরানী বাড়ির এন্থনী প্রভাত গমেজ (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রবিবার বিকেলে রাজধানীর ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান তিনি।

রবিবার রাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা. হরগোবিন্দ সরকার অনুপ বলেন, মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন।

নবাবগঞ্জ উপজেলা লাশ সৎকার টিমের প্রধান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল ও সমন্বয়ক অনুপম দত্ত নিপু ও তাদের টিমের সদস্যরা সন্ধ্যায় মরদেহের সৎকার সম্পন্ন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত