পেরুর পাহাড়ে খোদাই করা ২ হাজার বছরের পুরনো বিড়াল

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ০১:৫৬ এএম

পাহাড়ের গায়ে খোদাই করা বিড়ালের ছবি। পেরুর নাজকা মরুভূমি এলাকায় এই ছবির সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। মনে করা হচ্ছে এই ছবি খোদাই করা হয়েছে কমপক্ষে ২ হাজার বছর আগে।

প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন, রাজধানী লিমার দক্ষিণে নাজকা লাইনে খোঁজ মেলা বিড়ালের ছবিটি ১২১ ফুট লম্বা। রেখাগুলি ১২ থেকে ১৫ ইঞ্চি পুরু।

ওই এলাকায় এমন ছবির খোঁজ মেলা অবশ্য নতুন নয়। এর আগেও অনেক ছবি দেখতে পাওয়া যায়। ছবিগুলি আকাশ থেকেই দেখা যায়। পর্যটকরাও তা দেখতে আসেন।

পেরুর সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, এত দিন বিড়ালের ছবিটি কারও চােখে পড়েনি।  সম্প্রতি পাহাড়ের একটি অংশে রাস্তা তৈরি করার জন্য পরিষ্কার করার পরেই দেখা মেলে ছবিটির।

প্রত্নতাত্ত্বিকদের বক্তব্য, দক্ষিণ আমেরিকার নাজকা সংস্কৃতির অঙ্গ এই ছবিগুলি। ৪৫০ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এই নাজকা লাইন। এটি আবিষ্কার হয় ১৯২৭ সালে।

সূত্র: দি গার্ডিয়ান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত