করোনার মধ্যে পাকিস্তানে পৌঁছাল জিম্বাবুয়ে ক্রিকেট দল

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ০৩:৪৪ পিএম

করোনাভাইরাসের সংকটের মধ্যেই সীমিত ওভারের ক্রিকেটের দুটি সিরিজ খেলার উদ্দেশে পাকিস্তান পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। চামু চিবাভার নেতৃত্বে ২০ সদস্যের দলটি মঙ্গলবার ইসলামাবাদে পা রাখে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

নিয়মানুযায়ী, সফরকারী জিম্বাবুয়ে দলের খেলোয়াড় ও কর্মকর্তারা নিয়মানুযায়ী ২১ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকবে। পাঁচ বছরের মধ্যে এটা জিম্বাবুয়ের প্রথম পাকিস্তান সফর।

এই সফরে স্বাগতিকদের সঙ্গে তিন ম্যাচের একটি ওয়ানডে ও তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে।

রাওয়ালপিন্ডিতে ৩০ অক্টোবর, ১ নভেম্বর ও ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে ওয়ানডে ম্যাচ তিনটি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ। এরপর লাহোরে ৭, ৮ ও ১০ নভেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো।

জিম্বাবুয়ে দল:

চামু চিবাবা (অধিনায়ক), ফারাজ আকরাম, রায়ান বার্ল, ব্রায়ান চেরি, টেন্ডাই চাতারা, এল্টন চিগুম্বুরা, টেন্ডাই চিসোরো, ক্রেইগ আরভিন, তিনাশে কামুনহুকাময়ে, ওয়েসলি মাধিভের, ওয়েলিংটন মাসাকাদজা, কার্ল মুম্বা, রিচমন্ড মুতুম্বামি, ব্লেজিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন সুম্বা, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড ট্রিপানো, শেন উইলিয়ামস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত