খুলনায় আন্দোলনরত পাটকল শ্রমিকদের ওপর পুলিশি হামলার বিচার, গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তিসহ ১৪ দফা দাবি আদায়ে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।
মঙ্গলবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালিত হয়।
বরিশাল জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী অধ্যাপক দুলাল চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের একে আজাদ, অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবীব রুমন, সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের দেওয়ান আব্দুর রশিদ নিলু, শাহ আজিজুর রহমান প্রমুখ।
