সিনহা হত্যা

আসামিপক্ষের রিভিশন মামলার পূর্ণাঙ্গ শুনানি ১০ নভেম্বর

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০২:৫০ এএম

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় বিচারিক কার্যক্রম বেআইনি ও অবৈধ দাবি করে আসামিপক্ষের করা ফৌজদারি রিভিশন মামলার পূর্ণাঙ্গ শুনানির জন্য আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেছে আদালত।

গতকাল মঙ্গলবার সিনহার বোন শারমিন শাহরিয়ারের পক্ষে সময় আবেদনের ওপর শুনানি করে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন।

এদিন আদালতে এ হত্যা মামলার আসামি পুলিশের পরিদর্শক লিয়াকত আলীর (বরখাস্ত) পক্ষে সিনিয়র আইনজীবী মাসুদ সালাহউদ্দিন শারমিন শাহরিয়ারের করা মামলার বৈধতা নিয়ে সংক্ষিপ্ত শুনানি করেন। এ সময় শারমিন শাহরিয়ারের পক্ষে সিনিয়র আইনজীবী মোহাম্মদ মোস্তফা, পিপি ফরিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত