নির্বাচন নিয়ে মানুষের মাঝে অনাস্থা আছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, ‘একদিকে নির্বাচন কমিশন বলছে নির্বাচন সুষ্ঠ হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ তা বিশ্বাস করতে চায় না। তাই নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে নির্বাচন কমিশনকেই দায়িত্ব নিতে হবে।’ গতকাল মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে কক্সবাজার জেলা পেশাজীবী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, ‘জাতীয় পার্টি দেশের প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করবে। কারণ নির্বাচন দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি। নির্বাচনের মাধ্যমে তৃণমূল মানুষের কাছাকাছি যাওয়া সম্ভব।’
