ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১১:২৬ এএম

ঝিনাইদহের সদর উপজেলার ধোপাবিলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ওয়ালেদ হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ধোপাবিলা গ্রামে এ ঘটনা ঘটে। সে ধোপাবিলা গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ধোপাবিলা গ্রামের আমিরুল ইসলামের ছেলে ওয়ালিদ সকালে ঘরের ফ্যান চালু করলে সে বিদ্যুতায়িত হয়। পরে সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত