কুখ্যাত এক ইতালিয়ান ধর্ষক ও যৌন নিপীড়ককে ফ্রান্সে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নিজের কন্যাসহ শিশু বয়সী অনেক মেয়ের সঙ্গে ১৬০ বারের বেশি ধর্ষণ বা যৌন নিপীড়নের অভিযোগে জার্মানিতে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে এএফপি।
ইউরোপিয়ান গ্রেপ্তারি পরোয়ানার আওতায় তাকে শুক্রবার জার্মান সীমান্ত ঘেঁষা দক্ষিণ ফ্রান্সের ত্রাসবুর্গ থেকে গ্রেপ্তার করা হয়। অভিযোগে বলা হয়েছে, ২০০০ সাল থেকে ১৪ বছরের বেশি সময় ধরে নিজের মেয়েকে ধর্ষণ ও যৌন নিপীড়ন চালিয়ে আসছিলেন। এই সময়ে আরও অনেক মেয়ে শিশুর সঙ্গে এসব করেছেন পালিয়ে বেড়ানো ওই ইতালিয়ান নাগরিক।
ফ্রান্সের গোয়েন্দা পুলিশের শাখা বিএসআরফ বলছে, ওই ইতালিয়ান নাগরিকের বিরুদ্ধে শিশুদের ধর্ষণ সংক্রান্ত ১২২টি তদন্ত চলছে। বিভিন্ন পারিবারিক গণ্ডির মধ্যে তিনি এসব ঘটনা ঘটান বলে জানিয়েছে বিএনআরফ।
অক্টোবরের শুরুর দিকে জার্মান পুলিশ ফ্রান্সের বিএনআরএফকে সতর্ক বার্তা দেয় যে, গ্রেপ্তারি পরোয়ানায় থাকা ব্যক্তিটি জার্মানি থেকে পূর্ব ফ্রান্সের ফ্রান্সের আলসেকে পালিয়েছে।
দক্ষিণ ত্রাসবুর্গের রুমেরহেইম লে-হাউত থেকে বান্ধবীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে পার্শ্ববর্তী কোলমার জেলখানায় পাঠানো হয়েছে। জার্মান কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
