গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ নারীর মৃত্যু

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ০৮:২১ পিএম

কিশোরগঞ্জে মিঠামইনে গ্যাস সিলিন্ডারে আগুনে অগ্নিদগ্ধ আহত রমা চাঁন ওরফে ছিপাই বেগম (৬২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয় বলে মিঠামইন থানার ওসি জাকির রাব্বানী নিশ্চিত করেছেন। নিহত ছিপাই বেগম ওই গ্রামের আব্দুস সালামের স্ত্রী। 

গত শনিবার বিকেল ৫টার দিকে মিঠামইন উপজেলার কাঠখাল ইউনিয়নের হাজি পাড়া গ্রামে এক বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত এক গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়ে আগুনে ওই পরিবারের ১০ জন আহত হন।

কাঠখাল ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম ও পরিবার সূত্রে জানা যায়, অগ্নিদগ্ধ গুরুতর আহত অবস্থায় আটজনকে প্রথমে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আহতদের মধ্যে রয়েছেন তাদের তিন ছেলে, এক মেয়ে এবং পাঁচ নাতি-নাতনি। এর মধ্যে চারজনের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানান পরিবারের লোকজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত