আলমগীর-দীপেনের হাতে ফজলুল হক স্মৃতি পুরস্কার

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ০৩:৩৫ পিএম

বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ফজলুল হক স্মৃতি কমিটির উদ্যোগে সোমবার দুপুরে চ্যানেল আইয়ে আয়োজন করা হয় ‘১৭তম ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২০’ অনুষ্ঠানের। এবার পুরস্কার পেলেন অভিনেতা-নির্মাতা আলমগীর ও চলচ্চিত্র সাংবাদিক হিসেবে শামীম আলম দীপেন।

পুরস্কার হাতে নিয়ে আলমগীর বলেন, “অভিনেতা হিসেবে জীবনে বহু পুরস্কার আমি পেয়েছি, সম্মাননা পেয়েছি। তবে পরিচালক হিসেবে এই পুরস্কার আমার জন্য বিরাট স্বীকৃতির।”

এ দিকে দীপেন বলেন, “আমি সত্যিই খুব আনন্দিত আজকের এই পুরস্কারটি পেয়ে। আপনারা আমার জন্য দোয়া করবেন।”

অনুষ্ঠানে আলমগীর ও দীপেনকে উত্তরীয়, সন্মাননাপত্র, ক্রেস্টসহ নগদ অর্থমূল্য ২৫ হাজার টাকা তুলে দেন অতিথিরা।

কিংবদন্তী গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, নির্মাতা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, সৈয়দ সালাউদ্দিন জাকীসহ অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন ফজলুল হকের মেয়ে, রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত