রূপগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ০৭:২৩ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন (৩৫) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় চালকের পেছনে থাকা অজ্ঞাতনামা একজন আরোহী আহত হয়েছে। নিহত আবদুল্লাহ আল মামুন খিলক্ষেত পিংক সিটি এলাকার আবদুল মান্নান মিয়ার ছেলে।

সোমবার বিকেল ৩ টার দিকে তিনশ ফুট সড়কের ভূঁইয়া বাড়ি ৫নং ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মোল্লা জানান, সোমবার বিকেলে উল্টো পথে মোটরসাইকেলটি আসলে অপরদিক থেকে আসা দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কা লাগে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক চৌধুরী আবদুল্লা আল মামুন এর মাথা থেঁতলে গিয়ে নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা একজন আরোহী গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে র‌্যাব-১ (সিপিসি-৩) পিকআপ ভ্যানটি আটক করেছে ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত