ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির পেছনে নবজাতকের লাশ

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ০৪:২৫ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির পেছন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শাহবাগ থানার এসআই আমিনুল ইসলাম মৃতদেহটি উদ্ধার করেন।

তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পেছন থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়। অনেক দিন আগে কে বা কারা এ নবজাতককে ফেলে গেছে। দেহের অধিকাংশ জায়গায় পচন ধরে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত