রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক নির্মাণে দুর্নীতির অভিযোগ ওঠা শিক্ষকদের বহিষ্কার দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ঐক্যমঞ্চের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের রিলিফ ভাস্কর্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ছিল না। মূল কাজে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এতে শহীদ বুদ্ধিজীবীদের বাম পাশে ও নিচে বঙ্গবন্ধুর রিলিফ ভাস্কর্য বসানো হয়েছে। এর মাধ্যমে জাতির পিতাকে অবমাননা করা হয়েছে। স্মৃতিফলকে ১৪০০ কেজি তামা ব্যবহারের কথা থাকলেও দেওয়া হয়েছে মাত্র ৪৯২ কেজি।
