আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ০৩:৪৩ পিএম

যুক্তরাষ্ট্র মিনুটাম্যান-৩ নামের অস্ত্রবিহীন আন্তঃমহাদেশীয় একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।

বৃহস্পতিবার এ পরীক্ষা চালানো হয় বলে মার্কিন এয়ার ফোর্সের এক বিবৃতিতে জানানো হয়। খবর: এএফপি।

এতে বলা হয়, সিঙ্গেল-ওয়্যারহেড বিশিষ্ট এ ক্ষেপণাস্ত্র ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডানবার্গ বিমান বাহিনী ঘাঁটি থেকে স্থানীয় সময় দুপুর ১২টা ২৭ মিনিটে উৎক্ষেপণ করা হয়।

ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে ৬ হাজার ৭০০ কিলোমিটার পথ অতিক্রম করে মার্শাল দ্বীপপুঞ্জের কাছে সাগরে গিয়ে পড়ে।

পরিকল্পনা অনুযায়ী এ বছরের তৃতীয় এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বুধবার চালানোর কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে নির্দিষ্ট সময়ের এক দিন পর এটির পরীক্ষা চালানো হলো।

কয়েক মাস ধরে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানোর পরিকল্পনা করা হলেও আন্তর্জাতিক অঙ্গনে বা আঞ্চলিক পর্যায়ে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত